নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

১৪ April ২০২৬ Tuesday ১১:৩৮:৫৪ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেন। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং আবদুল মজিদ হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ইকবাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। 

এই ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আনছার আলী সোমবার (১৩ এপ্রিল) নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য মো. বাদল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ এবং আরও ছয়জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ইকবাল হোসেন হত্যা মামলায় একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts