বকশীগঞ্জে আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Explore More Districts