রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান – দৈনিক আজকের জামালপুর

রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান – দৈনিক আজকের জামালপুর




রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান – দৈনিক আজকের জামালপুর



রৌমারী সংবাদদাতা
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনয়ী প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার ১২ এপ্রিল রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রৌমারী উপজেলা শাখা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার:) নাজমুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রোকেয়া পারভীন সোমা ও সাইফুন্নাহারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোস্তফিজুর রহমান মোস্তাক (এমপি)।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র রাকিবুল হাসান ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অবন্তী সরকার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আলমিনা এবং অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেয় ৪ র্থ শ্রেণীর ছাত্রী তাসনিম আরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রেজাউল করিম রিজু , ইন্সট্রাক্টর আজিম উদ্দিন রৌমারী, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শামিমা পারভীন, প্রভাষক আঞ্জুমান আরা, প্রভাষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস, উপজেলা জামায়তের আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ড আব্দুল ওয়াদুদ মন্ডল, সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহসহ অনেক স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
২০০০ সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে যোগদান হলেও মাঝে ২ বছর অন্যান্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৩ বছর প্রধান শিক্ষকের যথাযথ ভাবে দায়িত্ব পালন শেষে আবসর গ্রহণ করেন।


Explore More Districts