কেন্দুয়ায় বারেকের বাড়ী যেন আসমানির কবিতার ঘর – দৈনিক আজকের জামালপুর

কেন্দুয়ায় বারেকের বাড়ী যেন আসমানির কবিতার ঘর – দৈনিক আজকের জামালপুর




কেন্দুয়ায় বারেকের বাড়ী যেন আসমানির কবিতার ঘর – দৈনিক আজকের জামালপুর



এম.এ রফিক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামের মৃত আঃ করিমের পুত্র দিনমজুর বারেকের ঘর যেন কবিতার সেই আসমানির ঘর। একটু বৃষ্টি হলেই পরিবার পরিজন নিয়ে বসে থাকতে হয় তাদের। জানা যায় বারেকের সংসারে পাঁচজন সদস্য। নেই তার বাড়তি উপার্জনের কোন পথ। বাড়ীতে ঘর থাকলেও নেই চাল। যার কারনে ঝড় বৃষ্টিতে পানি পড়ে ভিজে যায় তার পুরো পরিবার। এই অসহায় পরিবারের খোঁজ নেয়নি কেউ। এ বিষয়ে বারেক বলেন আমি দিনমজুর কখনো উপার্জন করতে পারি আবার কখনো পারি না। খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দিন চলে যায়। ঘরের চাল কিভাবে বদলাবো। অনেক টাকার দরকার। আমারতো সেই টাকা নেই। যার কারনে ঝড় বৃষ্টির সময় গুটিশুটি হয়ে বসে থাকি সারারাত। টিনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন দিয়েছি। আশা করি তিনি আমার ঘরের ব্যবস্থা করবেন। স্থানীয় হাবিবুর রহমান বলেন বারেক খুবই নিরহ একজন মানুষ। তার অভাবের সংসার। যার কারনে ঘরের চালটি বদলাতে পারছে না। বৃষ্টির সময় তার পরিবারের খুবই কষ্ট হয়। টিনের চালটি দ্রুত বদলানো প্রয়োজন। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন বিষয়টি শুনেছি, চেষ্টা করবো সরকারি ভাবে সহযোগিতা করার জন্য।


Explore More Districts