হরমুজ প্রণালিতে ইরানকে টোল নিতে দেব না, প্রয়োজনে এক রাতেই তছনছ হবে: ট্রাম্প – DesheBideshe

হরমুজ প্রণালিতে ইরানকে টোল নিতে দেব না, প্রয়োজনে এক রাতেই তছনছ হবে: ট্রাম্প – DesheBideshe



হরমুজ প্রণালিতে ইরানকে টোল নিতে দেব না, প্রয়োজনে এক রাতেই তছনছ হবে: ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৭ এপ্রিল – গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের উদ্যোগের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই এই প্রণালি থেকে টোল আদায় করতে দেওয়া হবে না। উল্টো যুক্তরাষ্ট্রই সেখান থেকে টোল নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা যুদ্ধে জয়ী হয়েছেন, তাই টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত। তবে যুক্তরাষ্ট্র যদি সেখান থেকে টোল আদায় করতে চায়, তবে তাদের সেনাবাহিনীকে ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে।

এদিকে, নিজের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিকে এক রাতের মধ্যেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গ্রহণযোগ্য চুক্তির জন্য ইরানকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির সময় রাত আটটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে চুক্তি না হলে যেকোনো রাতেই দেশটিকে তছনছ করে দেওয়া হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এমন হুমকির মুখে ইরান জানিয়েছে, তারা কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না। ইরানের দাবি, কোনো চুক্তি হতে হলে সবার আগে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬



Explore More Districts