নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব – DesheBideshe

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব – DesheBideshe

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব – DesheBideshe

ঢাকা, ৭ এপ্রিল – নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রী নিয়মিত চিকিৎসাসেবা এবং শারীরিক পরীক্ষার অংশ হিসেবেই সিঙ্গাপুর সফরে গেছেন।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬

Explore More Districts