সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু – দৈনিক আজাদী

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু – দৈনিক আজাদী





নগরীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী ও দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান মামলার বাদীর এ সাক্ষ্য রেকর্ড করেন। দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ এপ্রিল পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে। গত ১১ মার্চ ইউসিবির পোর্ট শাখা থেকে নিজেদের মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারক মিজানুর রহমান খানের বিভাগীয় বিশেষ জজ আদালত। তারও আগে গতবছরের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলাটি দায়ের করেন। এরপর চলতি বছরের ৪ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা জাবেদ ও তার স্ত্রীসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।




Explore More Districts