কোতোয়ালীতে ডেঞ্জার গ্রুপের ১১ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার – দৈনিক আজাদী

কোতোয়ালীতে ডেঞ্জার গ্রুপের ১১ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানাধীন জামালখান ডাক্তার খাস্তগীর স্কুলের গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন – শামিম (২২), মোঃ আরমান হোসেন (১৯), মোঃ বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মোঃ সাইম হোসেন সোহাগ (১৯), মোঃ হোসেন (২৩), মোঃ আল আমিন (১৯), মোঃ রিয়াদ (১৯), মোঃ তামজিদ (১৯), মোঃ অনিক আকরাম (১৯) ও নিরব গাঙ্গুলী (১৯)।

এসময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মোঃ শামীমের নেতৃত্বে শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেটের সামনে গ্রেপ্তাররা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শক্তির মহড়া, জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Explore More Districts