| ৪ April ২০২৬ Saturday ১২:৩৭:০১ PM | |
ঝালকাঠি প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মোঃ আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা পুরস্কার বিতরণ করেন।
ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার।
স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। স্থানীয় চান্দের হাট গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

