একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, গাজীপুরে কৃষক পরিবারে আনন্দ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, গাজীপুরে কৃষক পরিবারে আনন্দ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মে উচ্ছ্বাস প্রকাশ করে বাবা কাজল মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর জন্য এটি অত্যন্ত আনন্দের। তিনি কৃষিকাজ করেন, স্ত্রী গৃহিণী। স্বল্প আয়ে এখন ছয় সন্তানকে লালনপালন করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁর ভাষ্য, ‘একসঙ্গে পাঁচটা বাচ্চার বাবা হয়েছি। আলহামদুল্লিাহ তারা সবাই ভালো আছে। তারা সুস্থ থাকুক, আল্লাহর কাছে এটাই চাই। সবার কাছে দোয়া চাই। তাদের নাম এখনো রাখা হয়নি। শিগগিরই নাম রাখা হবে।’

মডিউল কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপক নারায়ণ সাহা প্রথম আলোকে বলেন, একসঙ্গে পাঁচ নবজাতক পেয়ে ওই পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে। এর আগে সর্বোচ্চ তিনটি যমজ শিশুর জন্ম হতে দেখেছেন তিনি। তবে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম এই প্রথম দেখলেন তাঁরা। তিনি বলেন, ক্লিনিকে অবস্থানকালে নবজাতকদের সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক রুহুল আমিন।

Explore More Districts