চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার দাবি – দৈনিক আজাদী

চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার দাবি – দৈনিক আজাদী





চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সাংসদ প্রবীণ রাজনীতিক সরওয়ার জামাল নিজাম বলেছেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন যা ১৯৯৩ সালে নীতিগতভাবে গৃহিত হয়। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর অতি গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক সুযোগসুবিধা যাত্রীরা পায় না। এ বিমানবন্দরে বিভিন্ন দেশিবিদেশি বিনিয়োগকারী আসাযাওয়া করেন, তারা প্রাইভেট জেট নিয়েও আসেন। কিন্তু বর্তমানে বিমানবন্দরের অবস্থা হল, সেখানে একটি জেলা বিমানবন্দরের মত বিল্ডিং আছে যেখানে আন্তঃনগর এবং আন্তর্জাতিক যাত্রীদের সংকুলান হয় না এবং আন্তর্জাতিক মানের সুযোগসুবিধা অবকাঠামো গড়ে ওঠেনি।

এসময় তিনি বিমানবন্দরে আর কোনো ভবন এবং টার্মিনাল হবে কিনা সে বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জানতে চান। গতকাল মঙ্গলবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই সম্পূরক প্রশ্ন করেন।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিগত ১৭ বছরের অব্যবস্থাপনায় অনেক কিছু অগ্রগতি হয়নি। চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দুয়েক দিনের মধ্যে সেখানে যাচ্ছি। আলাপ আলোচনার মাধ্যমে যাত্রীদের ইচ্ছে অনুযায়ী সেখানে কাজ করার চেষ্টা করা হবে।




Explore More Districts