আগামীকাল থেকে শুরু হওয়া চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পায়নি জামায়াত

আগামীকাল থেকে শুরু হওয়া চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পায়নি জামায়াত

৩১ March ২০২৬ Tuesday ১০:১৯:২৪ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

আগামীকাল থেকে শুরু হওয়া চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পায়নি জামায়াত

বরিশালের চরমোনাইয়ে বুধবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণ জানানো হয়নি একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াত নেতাদের।

চরমোনাই দরবারের মাহফিল-সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার জোহরের নামাজের পর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান করে তিন দিনের মাহফিল শুরু হবে। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে মাহফিল কমিটি। প্যান্ডেলে ঢেকে গেছে চরমোনাইর মাঠ। নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব মুজাহিদ কমিটি গঠন এবং চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। মুসল্লিরা দলে দলে আসা শুরু করছেন।

মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষারসহ দলটির নেতারা বুধবার রাতে চরমোনাই পৌঁছবেন। তাঁরা বৃহস্পতিবারে ওলামা-মাশায়েখ সমাবেশে বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বরিশাল নগরের সহকারী সম্পাদক নাসির উদ্দিন নাইস বলেন, এনসিপির মতো বিএনপিকেও অফিশিয়ালি দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে কারা আসতে পারে তা এখনো জানা যায়নি। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে জামায়াতকে চরমোনাইর মাহফিলে আমন্ত্রণ করা হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts