সিলেটে অনুষ্ঠিত হয়েছে সকল রোটারি ক্লাবের আঞ্চলিক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে ও রোটারিয়ান অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর পরিচালনায় তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে তেলাওয়াত করেন রোটারিয়ান আবদুর রহমান।
আঞ্চলিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি কান্ট্রি কো অর্ডিনেটর পিজিডি ড. ইশতিয়াক জামান। তিনি বলেন, ঈদ সবার মাঝে আনন্দ বয়ে আনে। এরই ধারাবাহিকতায় সিলেটের রোটারিয়ানদের মিলনমেলা হয়েছে। আগামীতে পহেলা বৈশাখেও উৎসবের আয়োজন করা হবে।
এসময় কয়েকটি ক্লাবের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কোর্ডিনেটর পিডিজি রোটারিয়ান আতাউর রহমান পীর, সহকারী কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান সিদ্দিকুর রহমান, রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান ফাহিম আহমেদ চৌধুরী, রোটারিয়ান কবির উদ্দিন, রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, আরও উপস্থিত ছিলেন রোটারীয়ান সেলিনা চৌধুরী, রোটারিয়ান শাহ জামাল আহমেদ, রোটারিয়ান আবুল কালাম, রোটারিয়ান আতাউর রহমান, রোটারীয়ান ড. শহিদুল ইসলাম, রোটারীয়ান এমনে রহিম, রোটারিয়ান গোলাম হামিদ বাবুল, রোটারিয়ান লিমি চৌধুরী, রোটারিয়ান রুনা খান প্রমুখ।


