যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, জুড়ে দিয়েছে একাধিক শর্ত – DesheBideshe

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, জুড়ে দিয়েছে একাধিক শর্ত – DesheBideshe

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, জুড়ে দিয়েছে একাধিক শর্ত – DesheBideshe

তেহরান, ২৬ মার্চ – চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপের বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাবের জবাব পাঠানো হয়েছে। বর্তমানে তেহরান ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় আছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘাত নিরসনের ক্ষেত্রে ইরান বেশ কিছু শর্ত উল্লেখ করেছে। এর মধ্যে গুপ্তহত্যা ও আগ্রাসন বন্ধ এবং ভবিষ্যতে যাতে যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে নিশ্চয়তা দাবি করা হয়েছে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একইসঙ্গে এই সংঘাতের সঙ্গে যুক্ত ওই অঞ্চলের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তেহরান।

হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি স্বাভাবিক ও আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দিয়েছে ইরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, সেগুলো বর্তমান শর্তের সঙ্গে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে ইরানি সূত্রটি সংশয় প্রকাশ করেছে।

ইরানের ধারণা, যুক্তরাষ্ট্রের এই আলোচনার আহ্বান মূলত এক ধরনের প্রতারণা। এর পেছনে যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযান চালানোর জন্য সময়ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়ার মতো একাধিক গোপন লক্ষ্য রয়েছে বলে তেহরান মনে করে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬



Explore More Districts