| ২৫ March ২০২৬ Wednesday ১১:৪৭:৪৫ PM | |
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার (২৮ মার্চ) রাত ১০ টা পর্যন্ত অনুষ্টিত হবে।
অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করন, ভিক্ষু সংঘের পিন্ড দান, অতিথি আপ্যায়ন, ভিক্ষু সংঘ, মহাথেরোর শবদেহ ছন্দোগুন দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ময়দানে শোভা যাত্রা, অতিথিগনের আসন গ্রহন, নিত্য ও রথযাত্রা।
এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে মহাথেরোর শেষকৃত্যঅনুষ্ঠানে আতজবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের পাশাপাশি বসছে রকমারি দোকান পাঠ। সপ্তাহব্যাপী চলছে নৃত্য মহড়া। এতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানের শিল্পীরা নৃত্য পরিবেশনায় থাকবেন।
ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেছেন বলে জানা গেছে।
এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়াতে উঃচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারন সম্পাদক মংচো তালুকদার জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ দিন পরে এমন অনুষ্ঠান অনুষ্টিত হওয়ায় মানুষের আগ্রহের কমতি নেই বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


