ঈদে একশো পরিবারে হাসি ফোটাল ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন

ঈদে একশো পরিবারে হাসি ফোটাল ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন

‎আজ বাদ জোহর ইফাদাতুল উম্মাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে যশোরের দারুল আরকাম মাদরাসা মসজিদের সামনে একশত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

‎ ঈদ হাদিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব সাবেরুল হক সাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি করে।

‎অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি, দারুল আরকাম মাদরাসা যশোরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদাতুল উম্মাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্লাড ব্যাংক, এতিম অসহায়দের ইফতারি, বৃক্ষরোপণ, শীত বস্ত্র বিতরণ, ঈদ হাদিয়া বিতরনসহ ফাউন্ডেশনটি বিভিন্ন সময় সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে । তারই ধারাবাহিকতায় আজ আমরা একশত মানুষের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে দেড় কেজি আলু ,এক কেজি পেয়াজ, এক কেজি পোলাও চাল, আধা কেজি ডাউল, আধা কেজি চিনি, আধা কেজি সোয়াবিন তেল, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, বাদাম, কিসমিসসহ সর্বমোট দশ ধরনের প্রায় ছয় শত টাকার খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে।

‎অনুষ্ঠানে অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন মুফতী তাওহীদুর রহমান, আলহাজ জসিম উদ্দিন, মাওলানা কামরুজ্জামান, মুফতী রফিক শোয়াব, মুফতী বসির আহমেদ কাসেমীমুফতী দেলোয়ার হোসাইন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতী ইয়াসিন আরাফাত, ইউসুফ আদনান, মোতাসিম বিল্লাহ, মুফতী হাবীবুর রহমান প্রমুখ।

Explore More Districts