স্টাফ রিপোর্টার:যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর এলাকায় অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপশহর সফুল্লাহর মোড়ে শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক মহাদেব ব্যানার্জি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলার আহ্বায়ক সদস্য আইনজীবী মুক্তাদিরুল হক, সংবাদকর্মী সুজায়েত শামীম, তরিকুল ইসলাম, এস এম হুসাইন, ইখতিয়ার উদ্দিন, আলী মনসুরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে অসচ্ছল মানুষেরা উৎসবের আনন্দে শামিল হতে পারেন।


