পাংশায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড |

পাংশায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড |

পাংশায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পাংশা মডেল থানার এসআই রাজিব ঢালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় বাবুপাড়া ইউনিয়নের হেনামোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-মো. মাসুদ শেখ (৪০), পিতা মৃত মকবুল শেখ এবং মো. সজিব হোসেন (২৫), পিতা মো. আব্দুস সালাম। তারা উভয়েই পাংশা উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটক দুইজনকে এক মাস ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Explore More Districts