মাসুদ রানা,(টাঙ্গাইল) টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী সেলিনা খলিল তালুকদার। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের পাশে থাকায় জনপ্রিয়তায় তিনি বর্তমানে শীর্ষে অবস্থান করছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, টাঙ্গাইলের জনগোষ্ঠীর সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে সেলিনা খলিল তালুকদারের মতো একজন দক্ষ ও যোগ্য নেত্রী প্রয়োজন।
দুই দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় এই নেত্রী বর্তমানে ভূঞাপুর উপজেলা মহিলা দলের সভাপতি, টাঙ্গাইল জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং ইতালি মহিলা দলের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৮ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিক প্রতিকূল সময়ে মাঠে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে জেলাজুড়ে তার শক্তিশালী গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
সেলিনা খলিল তালুকদার বলেন, “আমি টাঙ্গাইলের অবহেলিত নারী ও সাধারণ মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে চাই। সুযোগ পেলে নারী উন্নয়ন, টেকসই স্বাস্থ্যসেবা এবং আধুনিক কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারের মাধ্যমে এলাকার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখব।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


