রমজানে দাঁত ও মাড়ির যত্ন: ইফতার ও সাহ্‌রির পর ব্রাশ করা জরুরি – DesheBideshe

রমজানে দাঁত ও মাড়ির যত্ন: ইফতার ও সাহ্‌রির পর ব্রাশ করা জরুরি – DesheBideshe

রমজানে দাঁত ও মাড়ির যত্ন: ইফতার ও সাহ্‌রির পর ব্রাশ করা জরুরি – DesheBideshe

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে দাঁত ও মুখের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকদের মতে, সাহ্‌রি খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। পাশাপাশি ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করা স্বাস্থ্যকর।

ইফতার বা সাহ্‌রির সময় সাধারণত জিলাপি, রসগোল্লা, রসমালাই বা চিনিযুক্ত শরবতের মতো মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া হয়। মিষ্টির শর্করাজাতীয় উপাদান দাঁতের এনামেল দ্রুত ক্ষয় করতে পারে, তাই খাওয়ার পর দাঁত পরিষ্কার করা আবশ্যক।

রোজার সময় দীর্ঘক্ষণ অভুক্ত থাকার ফলে মুখে অনেক সময় দুর্গন্ধের সৃষ্টি হয়। এর পেছনে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, নাক, কান বা গলার প্রদাহ এবং জিহ্বায় খাদ্যের প্রলেপ জমে থাকাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ না করার ফলে দাঁতে খাবার জমে মাড়িতে প্রদাহ বা ইনফেকশন দেখা দেয়। এই সমস্যা এড়াতে ইফতার ও সাহ্‌রির পর দাঁত ব্রাশ করা একান্ত প্রয়োজন। এছাড়াও ভিটামিন সি এর অভাব দেখা দিলে মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা হতে পারে। এ কারণে রোজার সময় ইফতারে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখা উচিত।

লেবুর শরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙা, আমড়া, মাল্টা, আমলকী ও আনারস এই ক্ষেত্রে অত্যন্ত উপকারী। গাজর, শসা, টমেটো এবং লেটুসপাতার সঙ্গে লেবুর রস মিশিয়ে স্বাস্থ্যকর সালাদ তৈরি করেও খাওয়া যেতে পারে।

মাড়ি থেকে রক্ত পড়ার পেছনে দেহের অন্যান্য জটিল রোগ বা শারীরিক সমস্যাও দায়ী থাকতে পারে। প্রয়োজনে রক্ত পরীক্ষার মাধ্যমে এর আসল কারণ নিশ্চিত হওয়া উচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাড়ি ও দাঁতে ডেন্টাল প্লাক জমে থাকার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। এমন পরিস্থিতি দেখা দিলে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিয়ে ডেন্টাল স্কেলিং করিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Explore More Districts