| ৯ March ২০২৬ Monday ৭:১৮:৩৮ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঠালিয়ায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান, তাদের ‘ডোপ টেস্ট’ দিতে হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সুলতানা ইলেন ভুট্টো। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


