ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলে হাসাপাতালে ভর্তি ১৯২৯ জন – DesheBideshe

ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলে হাসাপাতালে ভর্তি ১৯২৯ জন – DesheBideshe

ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলে হাসাপাতালে ভর্তি ১৯২৯ জন – DesheBideshe

তেল আবিব, ৮ মার্চ – ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমানে ১২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর, তবে তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হননি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

এনএন/ ৮ মার্চ ২০২৬



Explore More Districts