বিশ্বকাপের ফাইনালে উঠে আবেগঘন বার্তা দিলেন কিংবদন্তি ডি মারিয়া – DesheBideshe

বিশ্বকাপের ফাইনালে উঠে আবেগঘন বার্তা দিলেন কিংবদন্তি ডি মারিয়া – DesheBideshe



বিশ্বকাপের ফাইনালে উঠে আবেগঘন বার্তা দিলেন কিংবদন্তি ডি মারিয়া – DesheBideshe

বুয়েনস আইরেস, ১৮ জুলাই – বিশ্বকাপের ফাইনালে প্রবেশের প্রাক্কালে আর্জেন্টিনা দলের প্রতি এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে ওঠার পর বর্তমান দলের ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ডি মারিয়া লিখেছেন,

ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য বর্তমান দলটি যা করেছে, তার জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন। গত কয়েক বছরে অর্জিত গৌরব ও আবেগঘন মুহূর্তগুলোর কৃতিত্ব তিনি বর্তমান খেলোয়াড়দের দিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে কোচ লিওনেল স্কালোনিও একটি অনন্য রেকর্ড গড়েছেন। কিংবদন্তি কোচ কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে দলকে তোলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

বর্তমান প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে ডি মারিয়া উল্লেখ করেন,

এই দলটি জাতীয় দলের জার্সির প্রকৃত মর্যাদা বোঝে। বছরের পর বছর ধরে চলা প্রবল মানসিক চাপের কাছে হার না মেনে তারা একের পর এক সাফল্য ছিনিয়ে আনছে।

উল্লেখ্য যে, ২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা বড় চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠে সবকটিতেই শিরোপা জিতেছে। এই সাফল্যের কারিগরদের একজন ছিলেন ডি মারিয়া, যিনি ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।

আগামী রবিবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।

এস এম/ ১৮ জুলাই ২০২৬



Explore More Districts