যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

যমুনা



চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী যমুনা রোড স্পোর্টিং ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বড় স্টেশন যমুনা রোডে, ক্লাবের সদস্য ও ব্যবসায়ী জিয়া প্রধানীয়ার অফিসে মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও যমুনা রোড স্পোর্টিং ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, এবং সদস্য সাগর বেপারী।

ইফতার মাহফিলের মুনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

প্রতিবেদক: অপু চৌধুরী/
৪ মার্চ ২০২৬


Explore More Districts