আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবো: ব্যারিস্টার টিপু

আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবো: ব্যারিস্টার টিপু

নবনিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আমরাও সেই আদর্শ বুকে ধারণ করে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড সুগন্ধি গামের বাড়িতে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টে রাষ্ট্র্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পাওয়ায় ছেংগারচর পৌর ও মতলব উত্তর উপজেলা কৃষকদলসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, দীর্ঘ ৪২ বছরের রাজনীতি, ৪ বার মনোয়ন বঞ্চিত-তারপরেও জীবনের এই ক্লান্তি লগ্নে লাখ লাখ নেতাকর্মীর মাঝে আমাকে সামান্য মূল্যায়ন করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার সমস্ত সময়টা,যৌবনের সময়টা আমার এই বয়সের মূল্যবান সময়গুলি আপনাদের মাঝে ছিলাম।আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী কৃষকদল,যুবদল,সেচ্ছাসেবকদল,শ্রমিক দল, চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে দীর্ঘ আন্দেলন.সংগ্রামে নিজেকে নিবেদিত হয়ে নিরলসভাবে কাজ করেছি। আমি প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুকাল সময় পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে ছিলাম। এবং তারপর ১২ ফেব্রয়ারি নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা বিএনপি ক্ষমতায় আসিন হয়েছি।

তিনি এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিজিবি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন,চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য জননন্দিত নেতা আলহাজ্ব ড.জালাল উদ্দিন নির্বাচিত হয়েছিলেন চাঁদপুরের মধ্যে সবচেয়ে বেশি ভোটে। এ নির্বাচনে কৃষকদলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে বিজয় সুনিশ্চত করতে কাজ করেছে। আশুন আমরা সবাই এক হয়ে সংসদ সদস্য ড জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সবার জন্য বাসযোগ্য মতলব উপহার দিতে কাজ করি। মতলব উত্তর-মতলব দক্ষিণ এবং ছেংগারচর পৌরসভাসহ আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন দমন,মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন,ইতিমধ্যে এই মতলবে সংসদ সদস্য ড জালাল ভাইয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন,মাদকমুক্ত সমাজ ব্যবস্থায় অনেকটা উন্নতি হয়েছে। আমি এজন্য সংসদ সদস্য ড জালাল ভাইকে এবং প্রশাসনকে আন্তরিক ধনবাদ জানাই।
অনুষ্ঠানে ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির দর্জি ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে পৌর কৃষকদল, এবং উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আক্তার আলম লাবুর নেতৃত্বে উপজেলা কৃষকদল নবনিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন,মতলব উত্তর উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু।

এসময় ছেংগারচর পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সুমন, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কাকন প্রধান, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর,সাদুল্যাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবিএম মাসুদ রানা,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আল আমিন, মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ হেলাল, কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আক্তার হোসেন,সাধারণ সম্পাদক মনির হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি সৈনিক মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাহফুজুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তারেক,ছেংগারচর পৌর কৃষকদলের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/
১ আগস্ট ২০২৬

Explore More Districts