বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক – দৈনিক আজাদী

বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক – দৈনিক আজাদী





বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। আটকের নাম প্রেনপং ম্রো (২৫)। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম প্রেনপং ম্রো। সে সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে।

আটক ব্যক্তি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সশস্ত্র সদস্য। এদিকে আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাজাহান কামাল বলেন, অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।




Explore More Districts