যশোর অভয়নগরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোর অভয়নগরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ইফফাতারা জুই (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত জুই লক্ষ্মীপুর গ্রামের জুয়েল রানার মেয়ে এবং রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই কল্লোল (১১)-এর সঙ্গে ঝগড়ার পর অভিমানে পরিবারের অগোচরে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। কিছুক্ষণ পর তার মা পারভিন আক্তার ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Explore More Districts