যশোরে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

যশোর শহরে পারিবারিক বিরোধের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উপশহর সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার কারণে তিনি যশোর শহরের উপশহর সি ব্লকে পারভেজ মাসুদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নাঈম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুক্রবার দুপুরে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া ও সহযোগী ইয়াসিন হোসেন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Explore More Districts