হুমায়রা নওশিন প্রথম আলোকে বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল; দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।’
আইসিইউ থেকে লাইফ সাপোর্ট, সব আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা, সেখান থেকেই ফিরে এসেছিলেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফিরেছিলেন। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক।


