স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের আলোচিত তিন সিনেমা – DesheBideshe

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের আলোচিত তিন সিনেমা – DesheBideshe

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের আলোচিত তিন সিনেমা – DesheBideshe

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত তিনটি সিনেমা। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রদর্শিত হচ্ছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাগুলো ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত ১৬ জানুয়ারি। অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের ‘২৮ ডেজ লেটার’ সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় এটি নির্মাণ করেছেন পরিচালক নিয়া ডা কস্টা। এতে অভিনয় করেছেন র‍্যালফ ফিয়েনেস, জ্যাক ওকনেল, আলফি উইলিয়ামসসহ আরও অনেকে। অন্যদিকে, বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘মার্সি’ পরিচালনা ও প্রযোজনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। ভবিষ্যতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিচার ব্যবস্থা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী।

প্রধান চরিত্রে ক্রিস প্র্যাট একজন ডিটেকটিভ হিসেবে অভিনয় করেছেন, যাকে ৯০ মিনিটের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। ভৌতিক ঘরানার সিনেমা ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। হাওয়াইয়ের এক প্রত্যন্ত পাহাড়ি বাড়িতে পোষা শিম্পাঞ্জির হিংস্র হয়ে ওঠা এবং একটি পরিবারের বেঁচে থাকার লড়াই নিয়ে এর গল্প। এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার ও ট্রয় কোটসুর।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts