এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন নিয়ে আলোচনা করতে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪ তম সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট।

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

রবিবার (২ আগস্ট) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভার নোটিশে এ তথ্য জানা যায়। সব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ আগস্ট দুটি সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। আমাদের বোর্ডে এই সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ফল এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।

সভার নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪ তম সভা আগামী ৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। এ সভায় কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সভার আলোচ্যসূচিতে রয়েছে- বিগত ২৬ জুলাইয়ের ৫৭৩ তম সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়করণ; এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ সম্পর্কিত আলোচনা; জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন সম্পর্কে আলোচনাসহ আরো অন্যান্য।

সূত্র: দৈনিক শিক্ষা

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google

Explore More Districts