শাকিবের সঙ্গে তুলনা ও ‘রাক্ষস’ সিনেমার শুটিং নিয়ে মুখ খুললেন সিয়াম – DesheBideshe

শাকিবের সঙ্গে তুলনা ও ‘রাক্ষস’ সিনেমার শুটিং নিয়ে মুখ খুললেন সিয়াম – DesheBideshe

শাকিবের সঙ্গে তুলনা ও ‘রাক্ষস’ সিনেমার শুটিং নিয়ে মুখ খুললেন সিয়াম – DesheBideshe

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির দৃশ্যধারণে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শুটিংয়ের ফাঁকেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান ও প্রতিযোগিতা নিয়ে খোলামেলা কথা বলেছেন সিয়াম।

শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সিয়াম স্পষ্ট জানান যে তিনি কাউকেই নিজের প্রতিযোগী মনে করেন না। তার মতে শাকিব খান দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন জগতকে একাই কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন এবং তার সমকক্ষ হওয়া মোটেও সহজ বিষয় নয়।

সিয়াম জানান তিনি সেই চেষ্টাও করেন না বরং নিজের কাজটুকু ঠিকভাবে করে যেতে চান।

ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে নিজের সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন ঈদ দেশের সবচেয়ে বড় উৎসব এবং এই সময়ে সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব খানের সিনেমার পাশাপাশি নিজের সিনেমা জায়গা করে নেওয়াটা তার জন্য আনন্দের বিষয়।

নিজের সঙ্গেই নিজের প্রতিদ্বন্দ্বিতা উল্লেখ করে তিনি বলেন দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নেওয়া গেল সেটাই তার মূল চিন্তা।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি যাকে এখানে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে।

রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং শুটিংয়ের পাশাপাশি বর্তমানে এর সম্পাদনার কাজও সমানতালে চলছে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts