হিজলায় চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, চার জেলেকে জরিমানা

হিজলায় চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, চার জেলেকে জরিমানা

৩১ January ২০২৬ Saturday ৯:২২:৩০ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

হিজলায় চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, চার জেলেকে জরিমানা

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

শনিবার হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা শিকার প্রতিরোধে মৎস্য বিভাগের উদ্যোগে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে অবৈধ কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়। 

তিনি জানান, পরে আদালত তিনজনকে পাঁচ হাজার টাকা করে এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা সব কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts