বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান তারেক বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। এর আগে যখন আসতাম তখন এলাকা ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম, কাজ দেখতাম।’
তারেক রহমান আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে পথসভায় বক্তব্য দেন। এটি ছিল বগুড়া-৭ আসনে (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের নির্বাচনী পথসভা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে (বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন) দায়িত্ব দিয়ে গেছি। আপনারা ধানের শীষে ইনশা আল্লাহ ১২ তারিখে মিল্টনকে জয়যুক্ত করবেন। মিল্টনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশা আল্লাহ করব।’


