বাউফলে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত-২

বাউফলে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত-২

৩০ January ২০২৬ Friday ১১:৪০:০৮ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত-২

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোট চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের দুই কর্মী আহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপির কর্মী সুজন চৌকিদার। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি ওই বাড়িতে ভোটের জন্য প্রচারণা চালাতে গেলে সিফাত চৌকিদার তাকে কটুক্তি করে কথা বলেন। এসময় সুজন চৌকিদার প্রতিবাদ জানান। তখন পরিস্থিতি শান্ত করে বেল্লাল ব্যাপারি ঘটনাস্থল ত্যাগ করেন।

এরপর সিফাত ও সুজনের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে সুজনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সিফাতকে মারধর করেন।

এ ঘটনায় আহত সিফাত ও সুজন উভয়েই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts