৫০তম বিসিএস প্রিলি আজ, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

৫০তম বিসিএস প্রিলি আজ, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শেষ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Explore More Districts