নেক পিলো হলো ‘ইউ’ আকৃতির নরম বালিশের মতো, যা ঘাড়ের পেছনে সাপোর্ট দেয়। এর উদ্দেশ্য হলো, দীর্ঘ সময় বসে থাকার সময় ঘাড়ের ওপর চাপ কমানো। যাঁদের প্রতিদিন দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হয়, তাঁরা পিলো ব্যবহার করতে পারেন। দীর্ঘ ভ্রমণে, যানজটে দীর্ঘক্ষণ বসে থাকার সময় ও যাঁদের গাড়ির ‘হেডরেস্ট’ ঘাড়ে ঠিকমতো সাপোর্ট দেয় না, তাঁরা ব্যবহার করতে পারেন।
নেক পিলো প্রয়োজন অনুযায়ী দীর্ঘ মেয়াদে ব্যবহার করা যেতে পারে, যদি এটি আরামদায়ক হয়, ব্যথা বা অস্বস্তি না বাড়ায় এবং ঘাড় স্বাভাবিক অবস্থায় থাকে। তবে ভুল ব্যবহারে ঘাড়ের মাংসপেশি দুর্বল, ঘাড় শক্ত হয়ে যাওয়া, দীর্ঘ মেয়াদে ব্যথা বেড়ে যাওয়াসহ নানা সমস্যা হতে পারে।

