পুনর্গঠনকাজে ৯ দিন বন্ধ থাকবে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা

পুনর্গঠনকাজে ৯ দিন বন্ধ থাকবে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা

জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে গ্রাহকসেবার মানোন্নয়ন ও লেনদেনের নিরাপত্তা সুসংহত করতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তাদের ‘কোর ব্যাংকিং সিস্টেম’ (সিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য ব্যাংকটির নিয়মিত লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। এই বিশেষ কারিগরি ডাউনটাইম বা সেবা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে, যাতে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে পারে।

অবশ্য ৩০ ও ৩১ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের নির্ধারিত ছুটি রয়েছে। তাতে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃতপক্ষে বন্ধ থাকবে তিন দিন। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা ৯ দিন বন্ধ থাকবে।

Explore More Districts