রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণফুলীতে রিকশাচালক নিহত – দৈনিক আজাদী

রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণফুলীতে রিকশাচালক নিহত – দৈনিক আজাদী





চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জিয়াউর হক জিসান (২৬) নামের এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর হক জিসান শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ও মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চরফরিদ এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে রিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এটি কোনো হত্যাকাণ্ড নয়; দুর্ঘটনায় রিকশা উল্টে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Explore More Districts