
এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে।বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়।আর দেশে এই সুবিচারের জন্য জামায়াতের বিকল্প নেই।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দেশের ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছে।প্রতিটি সংকটে দেশের মানুষের পাঁশে ঢাল হয়ে দাড়িয়েছে জামায়াত। তিনি শুক্রবার (১৬ জানুয়ারী)বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ষ্টেশন বাজারে খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জসিম উদ্দিন কাওছার, আবুল কালাম, কামাল আহমদ, আব্দুল হেকীম।
পরে সন্ধ্যায় ও রাতে লামাকাজী ও রামপাশা ইউনিয়নে আরো দুটি পৃথক দুটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


