বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ 

বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ 

১৪ January ২০২৬ Wednesday ৬:৩৮:০৫ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ 

বরিশালের বাকেরগঞ্জে এক রাতেই স্কুল শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দিবাগত (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় রঘুনাথপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, গতরাতে ৩টার সময়ে ৮-১০ সদস্যের মুখোশধারী ডাকাতদল প্রথমে তার তিন তলা ভবনের নিচ তলার কেচি গেটের তালা ভেঙে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে মাথার উপর পিস্তল ঠেকিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার সহ নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তার আপন তিন ভাই সৌদি প্রবাসী জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার বসবাস করে। ডাকাতরা ওই রাতে প্রবাসী ভাইদের পরিবারের উপর হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা নগদ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ও বিকেলে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা ও বরিশাল পুলিশ সুপার ফারজানা ইসলাম    ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে থানার ওসি কেএম সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts