বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় ইরানজুড়ে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত – DesheBideshe

বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় ইরানজুড়ে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত – DesheBideshe

বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় ইরানজুড়ে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত – DesheBideshe

তেহরান, ১০ জানুয়ারি – জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ সহিংস আন্দোলনে রূপ নেওয়ায় ইরানজুড়ে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে সাময়িকভাবে ইন্টারনেট ও যোগাযোগ সেবা সীমিত করা হয়েছে।

চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় নেমে এসেছে মাত্র ১ শতাংশে।

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ, সংবাদপ্রবাহ এবং জরুরি সেবায় প্রবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হতাহত ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে তথ্য যাচাই করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Explore More Districts