নারীদের স্বাবলম্বী করতে ফ্রি সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

নারীদের স্বাবলম্বী করতে ফ্রি সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

নারীদের স্বাবলম্বী করতে ফ্রি সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব ইছামতি মোহাম্মদিয়া দাখিল মাদরাসার উদ্যোগে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পরিচালিত বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কোর্সের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আব্দুল গফুর। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক মাওলানা আলী হোসেন, মাওলানা উসমান গনী, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা কামিল আহমদ, মাস্টার মাহমুদ আল কবির, মাস্টার লোকমান হোসেন, মাস্টার শাহানারা বেগম ও মাস্টার লিনা আক্তারসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল গফুর বলেন, এই ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের ফলে এলাকার দরিদ্র নারীদের আর অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তারা নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে ঘরে বসেই উপার্জন করতে পারবেন। গ্রামীণ নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই সমৃদ্ধ হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নারীদের উন্নয়নে পূর্ব ইছামতি দাখিল মাদরাসা গত তিন বছর ধরে এই গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে।

জানা গেছে, এবারের ৩য় ব্যাচে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফাহিমা আক্তার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিনামূল্যে সেলাই শেখার এমন সুযোগ তারা আগে কখনও পাননি। এই প্রশিক্ষণের মাধ্যমে এখন তাদের সামনে আয়ের নতুন পথ প্রশস্ত হয়েছে।

Explore More Districts