২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পোস্টাল ব্যালট বিতরণ – DesheBideshe

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পোস্টাল ব্যালট বিতরণ – DesheBideshe

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পোস্টাল ব্যালট বিতরণ – DesheBideshe

ঢাকা, ০৭ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। চলতি মাসের ২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে অবস্থানরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬



Explore More Districts