বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘আমরাও চাই আমাদের দল বিশ্বকাপে খেলুক। কিন্তু এভাবে তা সম্ভব নয়। সরকার বুঝেশুনেই একটা অবস্থান নিয়েছে। আমাদের তার বাইরে যাওয়ার উপায় নেই।’

তিনি বলেছেন, একমাত্র সরকার যদি বিসিবিকে ভারতে দল পাঠাতে বলে, তাহলেই সম্ভব বাংলাদেশের ভারতে গিয়ে খেলা।

এখন আইসিসি যদি বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সত্যিই জানিয়ে দিয়ে থাকে, এবং তারা যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে রাজি না হয়ে থাকে, তাহলে পরিস্থিতি বেশ জটিল হয়ে যাবে।

সেই পরিস্থিতিতে বিসিবি কী অবস্থান নেয়, এখন তাই দেখার অপেক্ষা।

Explore More Districts