রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল সম্পাদক শহিদুল

রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল সম্পাদক শহিদুল

৬ January ২০২৬ Tuesday ১০:২৯:৪৯ AM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল সম্পাদক শহিদুল

বরগুনায় রিপোটার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ -২৭ অর্থবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।  এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন দৈনিক যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম রতন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক আজকের বার্তার বরগুনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিপন।

সোমবার সন্ধ্যায় রিপোটার্স ক্লাব হলরুমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে রিপোটার্স ক্লাব বরগুনার নির্বাচন কমিশন। 

সহ-সভাপতি মো. রুহুল আমিন সিনি (দৈনিক মুক্ত খবর), সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (দৈনিক কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব (দৈনিক দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক জাহিদুল করিম বাবু (দৈনিক দিন প্রতিদিন), অর্থ বিষয় সম্পাদক মো. সাইফুল ইসলাম ( মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক মো. জাফর খান (দৈনিক দিন প্রতিদিন) ও দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলামসহ (দৈনিক আজকের পত্রিকা) ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রিপোটার্স ক্লাব-বরগুনা-২০২৬ এর প্রধান  নির্বাচন কমিশন রেজাউল করিম টিটু, নির্বাচন কমিশন অ্যাডভোকেট শহিদুল ইসলাম (এপিপি) ও নির্বাচন কমিশন অ্যাডভোকেট মো. হসিব মুন্সি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts