এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান

এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান

শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক থেকে

প্রথম আলো :

এসবের মাঝে আপনি নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?

শামীম হাসান সরকার: আমি কেমন সেটা আমার ফেসবুক দেখলেই বোঝা যায়। আমার সঙ্গে যাঁরা মেশেন তাঁরা বোঝেন। আমি আমার মতো অভিনয় নিয়েই থাকতে চাই। একসময় নানা রকম গল্পে কাজ করেছি। এখন আমার কাজগুলো আগের চেয়ে বেশি পরিপক্ব। আর আমি একটা কথা বলব, একবার কেউ আমাকে কাস্টিং করলে তিনি আমার সম্পর্কে বুঝতে পারবেন, আমি আসলে কেমন মানুষ, কেমন অভিনেতা।

প্রথম আলো :

আপনি শুটিং থেকে সম্পর্কটাকে কীভাবে বজায় রাখেন?

শামীম হাসান সরকার: আগে তো সবার সঙ্গে আমার শুটিং হতো না। কারণ, ওই যে বদনাম রটানো হতো। অনেক পরিচালক কাজ করতে চাইতেন না। এখন যাঁদের সঙ্গে কাজ করি তাঁরা এতটাই সহকর্মী হিসেবে বন্ধু হয়ে যান যে পরের কাজগুলোর জন্য শিডিউল দিতে হয়। এই ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে। যাঁরা আমাকে নিয়ে ভাবেন না, তাঁদের সঙ্গে যদি একবার কাজ হয়, তাহলে আমার আত্মবিশ্বাস আছে তাঁরাও নিয়মিত আমাকে নিয়ে কাজ করবেন।

প্রথম আলো :

এমন আত্মবিশ্বাস কীভাবে হয়েছে?

শামীম হাসান সরকার: আমি শুরুতেই বলেছি আমি কাজ শিখছি, নিজেকে প্রতিনিয়ত বদলাচ্ছি। এখন একজন ওটিটির পরিচালক কী চান?  তিনি ভালো একজন অভিনয়শিল্পীকে কাস্টিং করবেন। আশা করি, সেই অভিনয়দক্ষতা তাঁরা আমার মধ্যে পাবেন। একবার যখন পাবেন তখন বারবার তাঁরা আমাকে কাজে চাইবেন। কাজ নিয়ে সেই ডেডিকেশনটা আমার আছে। কিন্তু শুরুটা হচ্ছে না এই। তবে একবার যদি ওটিটিতে আমি কাজ শুরু করি, দেখবেন ইনশা আল্লাহ আমি নিয়মিতই ওটিটির কাজ করে যাব। আমাকে নিয়ে অনেকের ভুল ভাঙবে।

Explore More Districts