যশোরে যুবলীগ নেতা পলাশ আটক

যশোরে যুবলীগ নেতা পলাশ আটক

jessore atok map

যশোরে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী পলাশকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দীন জানান,তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যশোর সদর উপজেলার ফতেপুর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Explore More Districts