মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়ান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়ান টাঙ্গাইলের দেলদুয়ার থানার বারকুড়িয়া গ্রামের পিন্নু মিয়ার ছেলে। সকালে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামের একটি যাত্রীবাহী বাস সার্ভিস লেনে ঢুকে মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, রিয়ান গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করতেন। দুর্ঘটনার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

