ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি এর পক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রায় নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য দুর্নীতিকে উৎসবে দেশকে পরিণত করেছিল। ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা হবে। দেশের মানুষের মন এখন ইসলামের পক্ষে তৈরি হয়েছে। দেশে ইসলামের জাগরণ ও জনগণের সাড়া দেখে একটি রাজনৈতিক মহল ভয় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি ইসলামি নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রতিটি সেক্টরে নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব নযীর আহমদ, জেলা সেক্রেটারী আলহাজ্ব হা: মাওলানা ইমাদ উদ্দিন, শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন, যুব আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি আবুল হোসাইন, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, সিলেট মহানগর জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মকসুদ আহমদ সহ দলীয় নেতাকর্মী বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ জনগণ।


